বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সংক্রান্ত সব বিষয় যৌথ নদী কমিশনের জেআরসির মাধ্যমে আলোচনা করা হবে বলে জানিয়েছে ভারত। চলতি বছরের ডিসেম্বরে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।
নয়াদিল্লিতে মঙ্গলবার এক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী বন্ধুত্বের স্বার্থে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নানা চুক্তি করা হলেও বর্তমান প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার রক্ষায় জোরালো অবস্থান নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কার্যকর কোনো সমাধান না হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পানিবণ্টন চুক্তির নবায়ন ও দেশের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে কার্যকরভাবে দেশের অধিকার আদায়ের জন্য সব মহলে আলোচনা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক