রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর এলাকায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা অন্তত ছয়জন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় বেঁচে যাওয়া সৌভাগ্যবান একজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণমাধ্যমকে জানান হয়েছে যে, উড্ডয়নকালে প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়া জনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যারা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করে দিয়েছে। এই বিমান বিধ্বংসের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামরিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক