বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন ইন্দোনেশিয়ার তারকা জুটি লিও রোলি কার্নান্দো এবং ড্যানিয়েল মারথিন। জাপানের আইচি প্রিফেকচারের ইচিনোমিয়া শহরে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইন্দোনেশিয়ার এই প্রতিভাবান জুটি চীনের শক্তিশালী জুটি লিয়াং ওয়েইকেন এবং ওয়াং চাংয়ের মুখোমুখি হন।

ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রাই নিজেদের সেরা ক্রীড়াৈশলী প্রদর্শন করেন। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য ও মানসিক দৃঢ়তা দেখিয়ে ইন্দোনেশিয়ান জুটি স্বর্ণপদক নিশ্চিত করেন। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দেশের নাম আরও একবার উচিয়ে ধরেছেন।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন কার্নান্দো এবং মারথিন। ফাইনালের মঞ্চেও তাদের সেই ধারাবাহিকতা বজায় ছিল। অন্যদিকে, শক্তিশালী চীনা জুটিও হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিলেও শেষ হাসি হেসেছে ইন্দোনেশিয়ার প্রতিনিধিরাই।

এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো ভেন্যুতে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল ইচিনোমিয়া শহরের স্টেডিয়াম। জয় নিশ্চিত হওয়ার পর ইন্দোনেশিয়ান শিবিরজুড়ে আনন্দ আর উদযাপনের জোয়ার বইতে শুরু করে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD