বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নদীতে পড়ে তলিয়ে গেছেন। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ আবদুল মন্নান হাওলাদার উপজেলার পশুরবুনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার দিন দুপুরে তিনি অন্যান্য জেলেদের সঙ্গে বিষখালী নদীতে ইলিশ শিকারে যান। নদীতে প্রবল স্রোত থাকার কারণে নৌকা থেকে হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও চোখের পলকে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ও অন্য জেলেরা নিজস্ব উদ্যোগে নদীতে তল্লাশি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন নিখোঁজ জেলের সন্ধানে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এই আকস্মিক ঘটনায় নিখোঁজ জেলের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD