বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, উদ্ধারে অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের কবলে পড়া ২১ জেলের চার দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এই পরিস্থিতিতে অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বনদস্যুদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে এবং দ্রুত উদ্ধ কার্যক্রম পরিচালনা করতে এখন আকাশপথে ড্রোন ব্যবহার করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে এবং দস্যুদের পাকড়াও করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই সুন্দরবনাঞ্চলে দস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপহৃত জেলেদের পরিবারগুলো দ্রুত প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD