মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর করার দাবিসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পেশাজীবী সংগঠনগুলোর আন্দোলন চলে আসছে, তারই ধারাবাহিকতায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপট এবং বাস্তবতার নিরিখে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে কিছু সংশোধনী আনা জরুরি হয়ে পড়েছে। তারা অবিলম্বে তাদের উত্থাপিত আট দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নীতিনির্ধারক মহলের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD