বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মাদক মামলায় যুবদল নেতা বহিষ্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা।

উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও দলের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে সর্বমহলে প্রশংসিত হয়েছে যুবদল কেন্দ্রীয় নেতৃত্ব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD