বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

তারিক সিদ্দিককে দুদকের তলব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগে দায়ের করা মামলায় বক্তব্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ লুটপাট ও দুর্নীতির এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় তাকে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো উন্নয়নে সংঘটিত এই অর্থ আত্মসাতের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ওই সমস্ত অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এই তলব আদেশের মাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের আর্থিক দুর্নীতির নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD