বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে অবৈধ ভিওআইপি ডিভাইসসহ কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল কলিং ডিভাইস এবং বিপুল পরিমাণ সিমকার্ডসহ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যাওড়াতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মহেশপুর উপজেলার শ্যাওড়াতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস, রাউটার এবং বিভিন্ন অপারেটরের শত শত সিমকার্ড জব্দ করা হয়। এ সময় এই অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD