বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মোংলায় বিকাশ-নগদ জালিয়াতি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ

বাগেরহাটের মোংলায় ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের ব্যবসায়িক সিম পুনরায় উত্তোলন বা রি-ইস্যু করে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নয় সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

অভিযানকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, অপরাধে ব্যবহৃত ১১টি মুঠোফোন এবং ২০টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তাদের মূল হোতাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, এ ধরনের অপরাধমূলক কার্যক্রম আর্থিক খাতের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD