শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে নবজাতক উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

পৃথিবীতে এসেই চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এক কন্যাসন্তান। পরম মমতায় লালিত হওয়ার বদলে তার ঠাঁই মিলেছিল নোংরা ড্রেনের পাশে। নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে ফেলে রাখা অবস্থায় সেই নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের একটি ব্যস্ত এলাকার ড্রেনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ এক পথচারী শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে দেখেন একটি কাপড়ে মোড়ানো অবস্থায় কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গেছেন।

পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই অমানবিক কাজ করেছে, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। বর্তমানে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD