শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নওগাঁয় মদ উদ্ধার ও গ্রেপ্তার ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ

নওগাঁর পত্নীতলায় একটি অবৈধ চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ এবং ৯০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অবৈধভাবে মদ তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই আস্তানায় হানা দেয় এবং তল্লাশি চালিয়ে মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের মতো মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD