শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুর্গোৎসবে প্রতিদিন দায়িত্ব পালন করছেন বাহিনীটির ২ হাজার ৪৫৭ জন সদস্য। এছাড়া ১৫টি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে এই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের জন্য দেশের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পূজার আনন্দ নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো সমন্বিতভাবে দেশের প্রতিটি অঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে একটি নতুন গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে। সাধারণ মানুষ যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারে, সেজন্য সরকারের উচ্চ পর্যায় থেকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছরগুলোতে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় ধর্মীয় উৎসবগুলোতে নানা শঙ্কা তৈরি হলেও, এবার প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তাদের সহযোগীদের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সাধারণ জনগণ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এই কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন উৎসবটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
আরববাংলা টিভি/ডেস্ক