যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ট হুডে তেরো জনকে হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা নাইডাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছেন। এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে কি না, তা নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে এবং বিভিন্ন ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, এ ধরনের স্পর্শকাতর ও সহিংস ঘটনা জনসমক্ষে সরাসরি সম্প্রচার করা হলে সমাজে এর নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নীতিনির্ধারক ও ধর্মীয় নেতাদের মতামতের ভিত্তিতে হোয়াইট হাউজ এই সিদ্ধান্ত পরিবর্তন করে। যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে অত্যন্ত চাঞ্চল্যকর এই মামলার রায় কার্যকরের প্রক্রিয়ায় তাই এখন আর সরাসরি সম্প্রচার থাকছে না।
আরববাংলা টিভি/ডেস্ক