শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সহ-সভাপতি ও ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হন এই প্রথিতযশা সাংবাদিক।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ড. নুরুল করিম একাডেমির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক এমবি আলম দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন এবং শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এই অপপ্রচারের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। গণমাধ্যমকে জানান, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই ধরনের মানহানিকর অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD