শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দিলীপ আগরওয়ালের গ্রেপ্তার ও ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মীদের জীবিকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের গ্রেপ্তারের ঘটনায় প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করেছে সংগঠনটি।

গণমাধ্যমকে জানান বাজুস নেতৃবৃন্দ, একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বা মালিক ব্যক্তিগত বা আইনগত সংকটে পড়তে পারেন, কিন্তু তার জন্য শত শত সাধারণ কর্মী ও কারিগরি শিল্পীদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়া কোনোভাবেই কাম্য নয়। স্বর্ণশিল্প ও জুয়েলারি খাতের সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ কর্মচারীদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাজুস।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট এবং আর্থিক খাতের অনিয়মের সাথে অনেক প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। তবে এই প্রক্রিয়ায় যেন কোনোভাবেই সাধারণ শ্রমিক ও কর্মচারীরা হয়রানির শিকার না হন এবং তাদের নিয়মিত বেতন-ভাতা ও জীবিকা নির্বাহের পথ সুগম থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD