শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে পর্যটকের লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে সমুদ্র সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর নাফিসুর রহমান নামে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে সমুদ্র সৈকতের কলাতলী সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তা ও সৈকতের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। তবে সাগরের জোয়ার-ভাটার টান এবং অসচেতনতার কারণে প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। উদ্ধারকৃত পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর পর্যটন নগরী কক্সবাজারে আসা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও সচেতন মহল সমুদ্র সৈকতে নামার সময় পর্যটকদের আরও বেশি সতর্ক থাকার এবং লাইফগার্ড কর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে সৈকতের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD