২০২১ সালে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাম্প্রতিক সময়ে পাকিস্তান হকি দল টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে নেওয়ায় আকস্মিকভাবেই আবারও এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সোনালী সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল।
আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের জলন্ধরে শুরু হতে যাচ্ছে এই হকি টুর্নামেন্ট। টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতি ও সেরাটা প্রদশনের জন্য মুখিয়ে রয়েছে খেলোয়াড়েরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের হকিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ফেডারেশন ও কোচিং স্টাফরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
খেলাধুলা সংশ্লিষ্টরা আশা করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দেশের সামগ্রিক অগ্রগতির সাথে সাথে ক্রীড়াঙ্গনেও এর ইতিবাচক প্রভাব পড়বে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়া ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা ফেরানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা হকি দলের মনোবল বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
উল্লেখ্য, দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হকি দলের এই মিশনে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক