নাটোরে বাগাতিপাড়া ও লালপুরে মসজিদ ও মাজারের দানবাক্স এবং সিন্দুক ভেঙে নগদ টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত রাতে এই চুরির ঘটনা ঘটে, যা স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অত্যন্ত জনবহুল কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তিনটি তালা ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই রাতে লালপুরে হযরত বাগুদেওয়ান রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙেও নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের বাক্স লুট করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমকে জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে। পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চরম নিরাপত্তা হীনতা বিরাজ করছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো চেষ্টা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক