ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হঠাৎ করেই থানায় উপস্থিত হন তিনি। এ সময় পুলিশের এই কর্মকর্তার অতীতের ভূমিকা নিয়ে বেশ কিছু কঠোর প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানায় উপস্থিত হওয়ার পর স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন মামলার তদন্ত নিয়ে ওসির সঙ্গে রুমিন ফারহানার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, আপনি বিরাট কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন। তার এই মন্তব্যের পর থানার ভেতর থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে জানান ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের কিছু সদস্য অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং এখনো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক