যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানে নতুন করে হামলা চালানোর হুংকার দিচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নীরবে সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে অঞ্চলটির কয়েকটি কূটনৈতিক মিশন থেকে জরুরি নয় এমন কর্মীদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
বুধবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য উঠে আসে। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সামরিক পুন বিন্যাস মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ওয়াশিংটনের নীতিনির্ধারকরা সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় কূটনৈতিক এবং সামরিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলায় মার্কিন প্রশাসন এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হোয়াইট হাউসের বর্তমান এই সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক