প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এ সময় তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এবং শারীরিক কিছু জটিলতা দেখা দেওয়ায় ড. আব্দুল মঈন খান হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অপর এক মন্ত্রী যিনি একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁকেও দেখতে যান এবং চিকিৎসকদের সাথে তার চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন এবং তাদের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
রাজনৈতিক অঙ্গনে এই দুই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, যথাযথ চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে তারা খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় নিজ নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারবেন।
আরববাংলা টিভি/ডেস্ক