শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ আকস্মিক দুর্ঘটনার কব পড়ে ডুবে যাওয়ার পর সাগরের নীল জলে ভাসতে দেখা গেছে বিশ্বখ্যাত ব্যান্ডের আইফোন এবং নামিদামি সুগন্ধির বা পারফিউমের সুদৃশ্য বোতল। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের এই ব্যস্ত রুটে এমন অভাবনীয় ঘটনার পর পরই উপকূলীয় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জাহাজডুবির ফলে পানিতে ছড়িয়ে পড়া এসব ভাসমান বহুমূল্যবান ও লোভনীয় সামগ্রী নিজেদের আয়ত্তে নিতে স্থানীয় বাসিন্দারা ছোট ছোট নৌকা ও ট্রলার নিয়ে সাগরে হুড়োহুড়ি শুরু করে দেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল ঢেউয়ের মধ্যে ভাসমান কনটেইনারের বাক্স থেকে আইফোন এবং সুগন্ধির বোতল কুড়িয়ে নিজেদের নৌকায় তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা গেছে, সাধারণ মানুষ কীভাবে এই আকস্মিক প্রাপ্তিকে লুফে নেওয়ার জন্য সমুদ্রের বুকে প্রতিযোগিতা করছেন।

এদিকে এই সামুদ্রিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ড সতর্ক অবস্থান নিয়েছে। সাগরে ছড়িয়ে পড়া পণ্যের নিরাপত্তা এবং উদ্ধারকাজে নিয়োজিত জাহাজগুলোর চলাচল স্বাভাবিক রাখতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে এমন আকস্মিক কনটেইনার হারানোর ঘটনায় সংশ্লিষ্ট শিপিং কোম্পানির পক্ষ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD