শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সরকারি সার অবৈধভাবে পরিবহনের সময় জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে ভ্যানে করে এসব সার নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রি করার চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদর এলাকায় অভিযান চালিয়ে ভ্যানভর্তি ৭০ বস্তা ইউরিয়া ও টিএসপি সার আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ডিলারের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেন এবং দোষ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত সারগুলো নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে সারের কোনো সংকট না থাকলেও কতিপয় অসাধু ডিলার সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তারা গোপনে সরকারি সার অন্যত্র পাচার করার পায়তারা করছিল। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপের কারণে বড় ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, কৃষি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা প্রয়োজন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD