যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। ফলে নির্বাচনের ফল এখনো নির্ধারিত হয়নি এবং ভোট গণনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়ে তীব্র উত্তজনা বিরাজ করছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী কলম পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৮৫৭ ভোট। অন্যদিকে বর্তমান সিনেটর হাইড-স্মিথও অত্যন্ত শক্ত অবস্থানে থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে এই ধরনের ব্যবধান অত্যন্ত বিরল এবং তা নির্বাচনী ফলাফলের চূড়ান্ত রূপ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
এই নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নানা সমীকরণ চলে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের অংশগ্রহণ এবং প্রার্থীদের পক্ষে প্রচারণার কৌশল ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। উভয় প্রার্থীর সমর্থকরাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই নির্বাচন কেবল স্থানীয় পর্যায়ে নয়, বরং জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আরববাংলা টিভি/ডেস্ক