যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশের স্বার্থের চেয়ে ইসরাইলকে বেশি প্রাধান্য দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন বিশিষ্ট মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। গণমাধ্যমকে জানান যে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও জনগণের নিত্যদিনের মৌলিক চাহিদার কথা উপেক্ষা করে ইসরাইলি স্বার্থ এবং বিনোদনের পেছনে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন বর্তমান মার্কিন প্রশাসন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি বহুল আলোচিত পডকাস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। টাকার কার্লসন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যখন নানাবিধ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং নিজেদের মৌলিক অধিকার রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি দেশের সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এই ধরনের একপেশে নীতি মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর সমালোচনার জন্ম দিয়েছে এবং ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করছে বলে তিনি পডকাস্টে উল্লেখ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক