শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

কালুরঘাট সেতুতে তীব্র যানজট, ভোগান্তিতে লাখো মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারে কর্ণফুলী নদীর ওপর নির্মিত ঐতিহাসিক কালুরঘাট সেতুটি এখন বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের নিত্যদিনের চরম দুর্ভোগ ও কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ১০ মিনিটের পথ পার হতে বর্তমানে চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।

১৯৩১ সালে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটির আয়ুষ্কাল বহু আগেই শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা এই সেতু দিয়ে চরম ঝুুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষকে এই সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। অথচ স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় বড় বড় উন্নয়নের কথা বললেও বাস্তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে কোনো স্থায়ী সমাধান করেনি।

স্থানীয় এলাকাবাসী ও নিত্যযাত্রীরা গণমাধ্যমকে জানান, প্রতিদিন সকাল ও বিকালে অফিসগামী ও সাধারণ মানুষের চলাচলের সময় সেতুটির দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় এই জ্যামে আটকে থাকে, যা অত্যন্ত অমানবিক। একসমieর বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণের দুর্ভোগ কমাতে আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি নতুন সেতু নির্মাণ কিংবা বিকল্প পারাপারের ব্যবস্থা না করলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এই জনদুর্ভোগ নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং কালুরঘাট এলাকায় দ্রুত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD