যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে ৫ নম্বর আসনে পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের কৃতি সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই গৌরবময় ও বর্ণাঢ্য সাফল্যের খবর নিজ জন্মভূমি বাজিতপুরে পৌঁছার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও বাঙালিদের এমন সাফল্য দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিজয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাজিতপুর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিষ্টি বিতরণ ও একে অপরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে তারা এই অর্জন উদযাপন করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশি রাজনীতিক এর আগেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রবাসী বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছিলেন। তার এই পুনঃনির্বাচিত হওয়া কেবল জর্জিয়ার বাঙালিদের জন্যই নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি বড় গৌরবের বিষয় বলে সংবাদমাধ্যমকে জানান স্থানীয় বিশিষ্টজনেরা।
আরববাংলা টিভি/ডেস্ক