শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে সাধারণ ডায়েরি করেছেন বিএনপি নেতা মো. মামুন আলী। একই সঙ্গে তার মায়ের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগও আনা হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুর রহিমসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছে।

সাংবাদিকদের বলেছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাদের পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচারপ্রার্থী হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। উল্টো বিবাদীরা তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে তিনি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন বলে জানান।

এদিকে আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘদিন ধরে চলা এই ধরনের জবরদখল ও হুমকির সংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD