রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

গ্যাস ব্যবহারে ১০ শতাংশ সাশ্রয়ের আহ্বান জানাল ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

শীত মৌসুমে সম্ভাব্য গ্যাসসংকট মোকাবিলায় দেশজুড়ে অন্তত ১০ শতাংশ গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই সংকট উত্তরণে সাধারণ নাগরিকদের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক খাতের কার্যকর ভূমিকা কামনা করেছে দেশটির প্রশাসন। গ্যাস সাশ্রয়কারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওবার্তায় গালিবাফ বলেন, আসন্ন শীতকাল সফলভাবে পার করতে এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে জাতীয় পর্যায়ে সাশ্রয়ী মনোভাব অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জ্বালানির চাহিদা বহুলাংশে বৃদ্ধি পায়, যা রাষ্ট্রীয় পাইপলাইনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতি এড়াতে প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি তাদের দৈনন্দিন ব্যবহারে সামান্য সচেতনতা প্রদর্শন করে, তবে বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হবে।

এর আগে দেশের বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা সরকারের কাছে শীতকালীন জ্বালানি ব্যবস্থাপনার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সংসদ এই সাশ্রয়ী নীতি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। সরকার আশাবাদী যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রণোদনামূলক ব্যবারের মাধ্যমে চলতি শীত মৌসুমে জ্বালানি খাতের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করা যাবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD