রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলের নিখোঁজ মাদ্রাসাশিক্ষকের লাশ ভৈরব থেকে উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়া মাদ্রাসাশিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামানের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজনেরা। পরিবার সূত্রে জানা যায়, মাওলানা শাহ মনিরুজ্জামান গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভৈরব সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের সংবাদ আসে।

নিখোঁজের পর কীভাবে তিনি শ্রীমঙ্গল থেকে ভৈরব সেতুর নিচে পৌঁছালেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনেরা। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD