রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ইসলামি শিল্পের কদর ও ইউরোপের নীতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

ইউরোপের বিভিন্ন জাদুঘরে অত্যন্ত যত্নের সঙ্গে শোভা পাচ্ছে ইসলামি শিল্পকলার অনন্য সব নিদর্শন। স্পেনের ঐতিহাসিক আলহামরা প্রাসাদের জ্যামিতিক নকশা, শতাব্দীপ্রাচীন ইসলামি স্থাপত্য, সূক্ষ্ম অলংকরণ ও ঐতিহ্যবাহী শিল্পকর্ম আজ নতুন করে জায়গা করে নিচ্ছে ইউরোপের মূলধারার সাংস্কৃতিক ঐতিহ্যের আলোচনায়। জাদুঘরগুলো এসব প্রত্নতত্ত্ব ও শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের ভিড় জমাচ্ছে এবং ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। অথচ একই ইউরোপের বিভিন্ন দেশে মুসলিম অভিবাসন, ধর্মীয় পরিচয় এবং জীবন্ত ইসলামি সংস্কৃতির চর্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত এক কঠোর ও দ্বিচারিতামূলক অবস্থান।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় সমাজে মৃত বা অতীত ইতিহাসের ইসলামি শিল্পকলার প্রতি এক ধরণের আকর্ষণ থাকলেও বর্তমান সময়ের জীবিত মুসলিমদের ক্ষেত্রে নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক বাধার সৃষ্টি করা হয়। এই দ্বিমুখী নীতির কারণে ইউরোপের ধর্মনিরপেক্ষতা ও সাংস্কৃতিক বহুত্ববাদ নিয়ে দীর্ঘ দিন ধরে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে বিভিন্ন দেশে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, হিজাব বা অন্যান্য ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের ঘটনা এই বৈষম্যকে আরও স্পষ্ট করে তুলেছে।

সাংবাদিকদের বলেছেন, ইউরোপের নীতিনির্ধারকরা অতীতের ইসলামি ঐতিহ্যকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে জাহির করতে ভালোবাসলেও বর্তমানের মুসলিম জনগোষ্ঠীর অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে যথেষ্ট উদাসীন। এই স্ববিরোধিতা কেবল সাংস্কৃতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, বরং তা ইউরোপের সার্বিক রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ভেতরেও গভীর প্রভাব ফেলছে। ফলে শিল্পকলায় মুসলিম অবদানের প্রশংসা এবং বাস্তবে মুসলিমদের প্রতি সামাজিক অনীহার এই বৈপরীত্য দিন দিন আরও প্রকট হয়ে উঠছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD