রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ইসলামী ইনসাফ ছাড়া বৈষম্যহীন সমাজ সম্ভব নয়: মামুনুল হক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু ফাঁকা স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা ককখনোই সম্ভব নয়। এর জন্য সমাজে প্রকৃত ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ইনসাফ, সাম্য ও সৌন্দর্য সমাজে প্রতিষ্ঠিত হলেই কেবল সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিকালে মালয়েশিয়ার কেলাংয়ে লেমবাগা গেটওয়ে আসলিতে আয়োজিত এক প্রবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, যুগে যুগে ইসলাম মানুষের অধিকার আদায়ে কাজ করেছে এবং একটি শোষণহীন ও বৈষম্যহীন সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সময়েও সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে ইসলামী অনুশাসন ও মূল্যবোধের বিকল্প নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিদেশের মাটিতেও তারা দেশের সম্মান বজায় রেখে চলেছেন। ইসলাম শান্তির ধর্ম এবং এই ধর্মের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD