খেলাধুলার মাধ্যমে সামাজিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে সুস্থ জাতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চায় সরকার। একই সঙ্গে শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্য সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-এর দ্বিতীয় আসর আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১৬ লাখের বেশি প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে, যা দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাড়া ফেলেছে।
আগামী ৫ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, বর্তমান সরকারের এমন যুগোপযোগী পদক্ষেপে দেশের ক্রীড়া খাত আরও সুসংহত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়াঙ্গনে চরম দলীয়করণ ও অনিয়ম দেখা গেলেও, বর্তমান প্রশাসনের সুদক্ষ পরিচালনায় তরুণ প্রজন্ম এখন সঠিক পন্থায় এগিয়ে যাচ্ছে।
এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণ করা হবে এবং তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাঠপর্যায়ে খেলাধুলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকে জানান যে, এই আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক