৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডারের নবম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দীর্ঘ প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে এই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নতুন প্রজন্মের মেধাবী মুখগুলো দেশের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হলো, যা দেশের শিক্ষাঙ্গনে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
প্রজ্ঞাপনে উলেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা আগামী নির্দিষ্ট তারিখের মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদান করবেন। দেশের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়নের মাধ্যমে এই ক্যাডার কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও, বর্তমান সময়ে স্বচ্ছতার ভিত্তিতে এই ক্যাডার নিয়োগ সম্পন্ন হওয়ায় দেশজুড়ে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ ও শিক্ষাবিদরা।
উল্লেখ্য, শিক্ষা খাতের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবনিযুক্ত প্রভাষকগণ দেশের বিভিন্ন সরকারি কলেজে পাঠদান পরিচালনা করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের এই গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বর্তমান প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক