রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে এই তথ্য। চলতি বছর মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৩৮৩ জনের প্রাণহানি ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারগুলোর পক্ষ থেকে মশক নিধন কার্যক্রমে আরও জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে ড্রেন ও জমে থাকা পানির উৎস ধ্বংস করতে নিয়মিত ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটানোর তাগিদ দিয়েছেন তারা। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জ্বর অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের অবহেলা না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD