রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে মার্কিন পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়ার খবর সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই জলপথের সুরক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তারা পিছপা হবে না। মধ্যপ্রাচ্যের এই জ্বালানি সরবরাহ রুটে আন্তর্জাতিক বাণিজ্যের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় রয়েছে বিভিন্ন দেশ। চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD