বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

রেস্তোরাঁয় ঢুকে গুলি করে হত্যা জনপ্রিয় মডেলকে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

ইকুয়েডরের মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করা হয়েছে। দিনদুপুরে প্রকাশ্যে হত্যা করা হয় এই জনপ্রিয় ব্যক্তিত্বকে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আজকের দিনে অত্যন্ত সাধারণ একটি বিষয়।

কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পোস্ট যে কারো প্রাণনাশের কারণ হতে পারে সেই রকমই এক হাড় হিম করা ঘটনা ঘটল কুয়েভেদো শহরের এক রেস্তোরাঁয়। মাত্র ২৩ বছরেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল শরীর!

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD