বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নাটোরের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের গুরুদাসপুর ও বড়াইগ্রাম সংসদ সদস্য এবং প্রভাবশালী বিএনপি নেতা আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো নাটোর জেলাজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইতিপূর্বে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে সংসদ সদস্যের পরিবারের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর রেশ কাটতে না কাটতেই এই নতুন কেলেঙ্কারির ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গণমাধ্যমকে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা জানিয়েছেন, এ ধরনের অনভিপ্রেত ঘটনা দলের সুনাম ক্ষুণ্ন করছে। তবে এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলটির শীর্ষ নেতৃত্ব।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বিতর্কিত ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দলের ভাবমূর্তি রক্ষায় এবং শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই এবং এর নেপথ্যের কারণ উদঘাটনে সাংবাদিকরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD