মোংলার সুন্দরবনের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যাওয়া ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবাহী কার্গো জাহাজের অবস্থান দুই দিনেও শনাক্ত করা যায়নি। ফলে এখনো শুরু হয়নি জাহাজটি উদ্ধারের অভিযান। তবে দুই দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান বা ট্রেস করতে পারেনি।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর এই দুর্ঘটনার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশা এবং নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকারী দলগুলোর কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাহাজটির সন্ধান চালিয়ে উদ্ধার কাজ শুরু করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
উল্লেখ্য, এর আগেও সুন্দরবনের বিভিন্ন নদ-নদীতে এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটেছিল। তখনো পরিবেশের ক্ষতি নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগ এবং বন্দর কতৃপক্ষ যৌথভাবে কাজ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক