সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে কনকচাঁপার বার্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ইসলাম ধর্মের প্রতি নিজের গভীর ভালোবাসা, বিশ্বাস এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে একটি স্পষ্ট অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুশীল সমাজের উদ্দেশে এই বার্তা দেন তিনি।

বর্তমান সময়ে সমাজে ধর্মীয় অনুশাসন এবং আধুনিকতার দ্বন্দ্ব নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। ঠিক এই প্রেক্ষাপটে শিল্পীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন যে, ধর্মীয় মূল্যবোধ মানুষের জীবনকে সুন্দর ও শৃঙ্খলিত করে তোলে এবং এর সাথে মানবতার কোনো বিরোধ নেই।

সাংবাদিকদের বলেছেন, শিল্প ও সংস্কৃতির সাথে যুক্ত থেকেও ধর্মীয় অনুশাসন কঠোরভাবে পালন করা সম্ভব। তার এই দীর্ঘ স্ট্যাটাসটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীরা নানা ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরে দিয়েছেন। সুশীল সমাজের একাংশও তার এই সাহসিকতাপূর্ণ ও স্পষ্টবাদী অবস্থানের প্রশংসা করেছেন।

বিশ্লেষকদের মতে, সমাজে ধর্ম ও সংস্কৃতির সঠিক মেলবন্ধন তৈরিতে এ ধরনের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কনকচাঁপা তার দীর্ঘ ক্যারিয়ারে যেমন সঙ্গীতের মাধ্যমে মানুষের মন জয় করেছেন, তেমনি সামজিক ও ধর্মীয় ইস্যুতেও বরাবরই নিজের অবস্থান পরিষ্কার করে এসেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD