বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

বাগেরহাটে শেখ আল আমিন নামে বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার পর তাঁর কাছে থাকা প্রায় এক লাখ টাকা ও অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এই নৃশংস ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এই আকস্মিক হামলায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাংলালিংককর্মী শেখ আল আমিন অফিসের কাজে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাঁর চিৎ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন অত্যন্ত সাহসিকতার সাথে আহত আল আমিনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।

এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিভিন্ন অপরাধী সিন্ডিকেট ও কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তদের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD