ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী সাত দিনের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এই কথা জানান সংগঠনের নেতারা।
হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং এবং অন্যান্য দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলে আসছিল। এর আগে সেবা বন্ধ রাখার ঘোষণা দিলেও রোগীদের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে এবং কর্তৃপক্ষের আশ্বাসে এই সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তারা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সমাধান না আসলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তবে সাধারণ রোগীদের যাতায়াতের কথা চিন্তা করে আপাতত জরুরি সেবা অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক