মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৭১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ২ হাজার ৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরিকল্পিত নগরায়ন এবং মশানিয়ন্ত্রণ কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে ডেঙ্গুর এই ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, যা বিগত বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশ রাজধানী ঢাকার ভেতরে এবং বাকিরা দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, সময়মতো হাসপাতালে না এলে ডেঙ্গুর জটিল রূপের কারণে রোগীর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

জনস্বাস্থ্যবিদরা মনে করছেন, কেবল চিকিৎসাসেবা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে যাতে কোথাও পানি জমে না থাকে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে আজ এই খাতে সুদূরপ্রসারী কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, যার খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD