মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বছিরন বেওয়া ঘটনার সময় রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় চিলমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি ট্রেন চলে এলে তিনি অসাবধানতাবশত তার নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ধরনের দুর্ঘটনা রোধে রেললাইন পারাপারে এলাকার সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD