সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রামেক হাসপাতালের নতুন পরিচালক সাইদুর রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। সোমবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

স্বাস্থ্য খাতের সার্বিক মান উন্নয়ন এবং সেবার পরিধি আরও বাড়ানোর লক্ষে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, তার যোগদানের ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা সেবা পাবে।

এর আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতে নানা অনিয়মের অভিযোগ থাকলেও, বর্তমান সময়ে সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিবর্তনের ধারাবাহিকতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD