মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী নভেম্বর মাস থেকে অনুষ্ঠেয় মাসব্যাপী বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ব্যবসায়ীদের মতে, এই ধরণের মেলা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে এবং এলাকার স্বাভাবিক অর্থনৈতিক গতিশীলতাকে ব্যাহত করে।
স্মারকলিপি প্রদানকালে স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান যে, বছরের বিভিন্ন সময়ে এ ধরণের মেলা আয়োজনের ফলে এলাকার স্থায়ী ব্যবসায়ীরা চরম আর্থিক লোকসানের মুখে পড়েন। এছাড়া মেলার নামে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তারা বলেন, সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বাণিজ্য মেলা কোনোভাবেই হওয়া উচিত নয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা না করলে স্থানীয় ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক