মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর ফলে সচিবালয়সহ রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি দাপ্তরিক কাজেও মারাত্মক বিঘ্ন ঘটছে।

সচিবালয় এবং এর আশপাশের সংবেদনশীল এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ এবং খিলগাঁও এলাকার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। তীব্র গরম ও বিদ্যুৎহীনতার কারণে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা দ্রুত লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন এবং খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD