সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সব বিভাগে আটটি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র সম্পূর্ণ বদলে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রতিটি কোণায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সাধারণ মানুষের চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং বিদেশমুখী প্রবণতা কমানো যায়, সে জন্য আটটি বিভাগে আটটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের নির্মাণকাজ বর্তমানে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই এসব হাসপাতালের কার্যক্রম শুরু হলে ক্যানসার রোগীরা দেশেই বিশ্বমানের চিকিৎসা সেবা লাভ করতে পারবেন।

উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই ভঙ্গুর দশা কাটিয়ে উঠতে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের এই সংস্কার দেশের সার্বিক অর্থনীতি ও জনকল্যাণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD