মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে। গত ১৮ মে’র পর এই প্রথম তেলের দাম ১১২ ডলার ছাড়াল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক উত্তেজনার কারণে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি বাজারের বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। তেলের এই ঊর্ধ্বমুখী দাম বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি করবে। পরিস্থিতি সামাল দিতে তেল উৎপাদনকারী দেশগুলো কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাজার।
আরববাংলা টিভি/ডেস্ক